সকল প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তায়ালার দরবারে যিনি বস্তুবাদী শিক্ষার যুগেও আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ গড়ার তৌফিক দিয়েছেন।
বর্তমানে ডিজিটাল যুগে প্রতিযোগীতায় টিকে থাকতে থাকতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নেওয়া সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের একান্ত প্রয়োজন। নিজেকে সাবলম্বী করতে হলে এবং ভাল উদ্যক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে কারিগরি প্রশিক্ষণ এর কোন বিকল্প নেই। আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ এর প্রয়োজনও কম নয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্রই ব্যাবসায়িক মনোভাব নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। যেমন- অল্প সময় প্রশিক্ষণ; হাতে কলমে প্রশিক্ষণ না প্রদাণ; নিয়মিত ক্লাস না প্রদান; কম্পিউটার ছাড়া প্রশিক্ষণ প্রদান। এ সমস্যা দূরীকরণের একমাত্র পথ হল সঠিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ। সমাজের এ মহান প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ২০০৪ সালের ১লা জানুয়ারী থেকে বগুড়া জেলাধীন সোনাতলা থানার বালুয়া ইউনিয়নে “বালুয়াহাট টেকনিক্যাল ট্রেণিং ইনস্টিটিউট” নামে আদর্শ কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সামাজিক উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ এর বিকল্প নেই। বালুয়াহাট টেকনিক্যাল ট্রেণিং ইনস্টিটিউট এর প্রশিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়ন এবং প্রকৃতভাবে নিজেকে সাবলম্বী করে উপস্থাপন করবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।
মো. লিয়াকত আলী
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
বালুয়াহাট টেকনিক্যাল ট্রেণিং ইনস্টিটিউট
বালুয়াহাট, সোনাতলা, বগুড়া।
মোবাইল: ০১৭১৩৭৮৪৬৮৯
ই-মেইল: litudigital@gmail.com