বালুয়াহাট টেকনিক্যাল ট্রেণিং ইনস্টিটিউট (BTTI) প্রতিষ্ঠান ২০০৪ সালে স্থাপিত হয়ে অত্যন্ত সফলতার সাথে ৩মাস/৬মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন; ডাটাবেজ প্রোগ্রামিং; গ্রাফিক্স ডিজাইন; কম্পিউটার হার্ডওয়্যার-সফটওয়্যার এবং নেটওয়ার্ক (বেসিক); কম্পিউটার আউটসোর্সিং, ইন্টারনেট, ইমেইল ইত্যাদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ও অনলাইনে সকল আবেদনসহ অন্যান্য কম্পিউটার সম্পর্কযুক্ত সকল কাজ অত্যান্ত যত্নসহকারে করা হয়।
কেবল আমরাই অতি অল্প কোর্স ফিতে ৩/৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সগুলির নিয়মিত ক্লাস প্রজেক্টর দ্বারা পরিচালনা করিয়া আসিতেছি। আমাদের প্রশিক্ষক মন্ডলী অত্যন্ত দক্ষ ও আন্তরিক। তাদের নিয়মিত পাঠদানের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌছিয়ে দেন।
২০০৪ সাল হতে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষাক্রম পরিচালনার জন্য স্থায়ীভাবে অভিজ্ঞ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অনেকেই নতুনভাবে আশার আলো দেখতে পাচ্ছে। এ কারনেই ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিষ্ঠান পরিদর্শন এবং ফলাফল বিশ্লেষণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক বছরে প্রায় সহস্রাধিক শিক্ষর্থী আমাদের প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে কৃতকার্য হয়ে অনেকেই সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরত এবং অনেক শিক্ষার্থীই উদ্যেক্তা হয়ে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এছাড়া উচ্চ শিক্ষার জন্য অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে একমাত্র আমরাই দিচ্ছি শিক্ষার্থীদের শতকরা ১০০% পাশের নিশ্চয়তা।
আমাদের প্রতিষ্ঠান কোড: ২০২৫০।
বিটিটিআই পরিবারের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মো. লিয়াকত আলী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বিটিটিআই
বালুয়াহাট, সোনাতলা, বগুড়া
মোবাইল: ০১৭১৩৭৮৪৬৮৯